হ্যাঁ - না
মানসী ভট্টাচার্য্য
যাবো না গো, যাবো না
খড় কুটো জড়ো করা,
নিজের এ বাসা ' খানা
ছেড়ে কোথা যাবো না।
খাবো না গো, খাবো না _
দূর থেকে ছুঁড়ে দেওয়া
ক্ষীর, সর, নাড়ু, মোওয়া
কোন কিছু খাবো না।
দেবো না গো দেবো না _
মুখে বলো ভালোবাসি!
দুঃখে শুধু একা ভাসি
যতনে সাজানো মোর
স্ব প নে রে _দেবো না।
শুধু কেনো আর ,না _ না,
ঝেড়ে ফেলে জ ল প না _
হাতে পায়ে খেটে দেখি
তুমি আমি পারি নাকি!
বানাতে এক ভা _লো, বাসা।
হার জীত দু জ'নের
দুঃখ _প্রীত, দু মনের।
যাই মিলে, আধা _আধা
বুকে _পিঠে, থেকে বাঁধা
মিলেদোহেঁ গড়ি"ভালোবাসা।


