অসমাপ্ত খেলা - শান্তা সাহা

0
অসমাপ্ত খেলা 
শান্তা সাহা

আজও তুমি তেমনই আছো এলোমেলো উন্মনা?
উস্কো খুস্কো চুলে চোখে অমনি পাগলপানা !
এখনও কি তেমনই অমন মেদুর চাওয়া,
রাগ হলে খুব কারো ওপর হঠাৎ হারিয়ে যাওয়া!

এড়িয়ে চলা বেশ কটা দিন মন কেমনের পরে ,
নীল খামেতে হলুদ চিঠি অঝোর শ্রাবণ ঝরে !
কদিন পরেই হত দেখা নেই অভিমানের রেশ,
তুমি হীন কেমন কদিন বকবকানির শেষ ;

তেমনই আছো আজও ...

চলে গেলাম যেদিন আমি বাপের ঘর ছেড়ে ,
নীল খামের ঐ হলুদ চিঠি সবটা গেল হেরে !
দূরের থেকেই দেখলে আমায় শুধুই অকারণ ...
অচিন অনুভবে আমার ভরলো মন উঠোন !

চিঠির ভাঁজে ভিজলো কথা কোন সে নীরব পাতায়,
দিন মাস গেল উড়ে বেভুল বেহাওয়ায় !
জমজমাটি ঘর সংসার ব্যস্ত আমি খুব !
সময় পেলেই হলুদ চিঠি লুকিয়ে দিই ডুব !

কখন গেল সেসব দিন এলো সাঁঝের বেলা ,
ব্যাকুল বাদল আধাঁর ঘিরে অসমাপ্ত খেলা ,
আধাঁর বুকে তবু জড়াই জোনাক জ্বলা মাঠ ..
সাঙ্গ হল ভবের খেলা ভাঙলো জীবন হাট!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top