বিপরীত মেরু | পুলক চক্রবর্তী

0
বিপরীত মেরু
পুলক চক্রবর্তী
দিনের আলো কখনো রাতকে
ছেড়ে যায় না যদিও রাতের নিস্তব্ধতা 
দিয়ে যায় দিনকে ফাঁকি,
বৃষ্টির দিনে কাঁচের জানালা দিয়ে
বাইরে তাকিয়ে নিজের মনে
শুধু এই ভাবতে থাকি;
কখনো আবার উপন্যাসের
শেষ পাতায় খুজে দেখতে চেয়েছি
তার না জানা উত্তর।
কেউ আড়াল হয় মনের গভীরে
আমরন বেঁচে থাকার জন্য,
কেউ আবার দিয়ে যায়
মিষ্টি ছলনার উপহার;
সবাই বাঁচে নাম হারিয়ে,
যার ছিল না দরকার।
দিনের আকাশ দেখতে চায়
তারায় সাজানো আকাশ,
রাতের চাঁদ একাই জাগে শুধু
মনে নিয়ে রামধনু দেখার ইচ্ছা অবকাশ;
বিপরীত মেরু তাই কাছে পাওয়ার 
লোভ থেকে যায় বারোমাস।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top