হাজার রবি জ্বলছে অঙ্গে
ধনঞ্জয় মাহাত
হাজার রবি জ্বলছে অঙ্গে
চিত্ত ভূমির পরে ,
প্রতিনিয়ত এই দহনের জ্বালায়
তিলক চন্দন পরে।
ছড়ায় যেন তাঁর ভুলের গন্ধ
দুই নয়নেই অন্ধ ,
নিয়তির ডাকে দেয়না সাড়া
মনের দরজা বন্দ ।
সামান্য ভুলের নেই রে ক্ষমা
আঙুলি দেখিয়ে দেই ,
অন্ধকারে নাচে মনের পেত্নী
সন্দেহ আশ্রয় নেই ।
অপকর্মের ফল পাবে নিশ্চয়
থাকে না রে গোপন ,
তিল তিল করে ধরিবে যেদিন
নিভিবে না রে আগুন ।
গোলাপের ভিড়ে নাই রে জন্ম
সৌরভ মিলবে কেমনে,
ভ্রমরে গুঞ্জন শুনিবে কেমনে
প্রস্ফুটিত হয় না সংগোপনে ।


