প্রকৃতির রূপ
দিপালী মজুমদার
প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে চলেছি
নেরাল থেকে মুম্বাই এয়ারপোর্ট এর দিকে
বৃষ্টি মাঝে মাঝেই ঝরে চলেছে
সবুজে সবুজে রাস্তার দুইদিক অসাধারণ ।
মনে হচ্ছে কোথাও বিছানো রয়েছে সবুজ গালিচা
বারবার মনে পড়ে যাচ্ছে পুরানো দিনের কথা ।
কতদিন কতপথ চলেছি আমরা একসাথে
কত কিছুই তো ছেড়ে দিতে হয়
সবকিছুই মানাতে হয় মানিয়ে নিতে হয়
চলার পথ তো থামে না, চলতেই থাকে।
এক অনাবিল আনন্দে মেতে আছি
নুতন নুতন বন্ধুদের সাথে ।
অবিরাম বৃষ্টি ধারার মতো
এগিয়ে চলেছি এগিয়ে চলেছি।
কে সাজালো প্রকৃতিকে এই
অপরূপ সাজে, মোহময়ী সাজে।
মাঝে মাঝেই নারকোল গাছের সারি
অনামী গাছের সৌন্দর্যে একরাশ মুগ্ধতা।
রাস্তা দিয়েই চলেছে অসংখ্য গাড়ি
কেউ কারও খবর রাখে না
চলেছে যে যার গন্তব্যস্থলে
একটা সময়ে যে যার গন্তব্যস্থলে
নেমে যাব,কারও ঠিকানা জানা আছে
কারও বা জানা নেই,তবুও চলেছি।
জীবনের এই অবিরাম চলার পথ
অনেকটাই এই রাস্তার মতোই।
কোথায় কখন শেষ হবে তারকিছু
জানা নেই,চলতে থাকি চলতে থাকি
অবিরাম এই চলার পথ চলতে থাকুক।
নেরাল থেকে মুম্বাই এয়ারপোর্ট এর দিকে
বৃষ্টি মাঝে মাঝেই ঝরে চলেছে
সবুজে সবুজে রাস্তার দুইদিক অসাধারণ ।
মনে হচ্ছে কোথাও বিছানো রয়েছে সবুজ গালিচা
বারবার মনে পড়ে যাচ্ছে পুরানো দিনের কথা ।
কতদিন কতপথ চলেছি আমরা একসাথে
কত কিছুই তো ছেড়ে দিতে হয়
সবকিছুই মানাতে হয় মানিয়ে নিতে হয়
চলার পথ তো থামে না, চলতেই থাকে।
এক অনাবিল আনন্দে মেতে আছি
নুতন নুতন বন্ধুদের সাথে ।
অবিরাম বৃষ্টি ধারার মতো
এগিয়ে চলেছি এগিয়ে চলেছি।
কে সাজালো প্রকৃতিকে এই
অপরূপ সাজে, মোহময়ী সাজে।
মাঝে মাঝেই নারকোল গাছের সারি
অনামী গাছের সৌন্দর্যে একরাশ মুগ্ধতা।
রাস্তা দিয়েই চলেছে অসংখ্য গাড়ি
কেউ কারও খবর রাখে না
চলেছে যে যার গন্তব্যস্থলে
একটা সময়ে যে যার গন্তব্যস্থলে
নেমে যাব,কারও ঠিকানা জানা আছে
কারও বা জানা নেই,তবুও চলেছি।
জীবনের এই অবিরাম চলার পথ
অনেকটাই এই রাস্তার মতোই।
কোথায় কখন শেষ হবে তারকিছু
জানা নেই,চলতে থাকি চলতে থাকি
অবিরাম এই চলার পথ চলতে থাকুক।


