বন্ধু
অঞ্জনা দে
বন্ধু তোমার জন্য মনটা
করে আনচান
এটাই হয়তো বন্ধু সম্পর্কের
মনের টান ।
পরে যে মনে সেই
ছোটবেলার কথা
কত বাধা বিপদ পেরিয়ে
দুজনে করেছি দেখা।
নদীর জলে কেটেছি সাঁতার
মাঠে করেছি খেলা
অপেক্ষা করে থেকেছি তোমার
সারা দুপুর বেলা।
হঠাৎ বন্ধু কোথায় তুমি
চলে গেলে
ছুটে যেতাম তোমার কাছে
একটু খবর পেলে।
হয়তো আবার কখনো হবে
দুজনে দেখা
এই আকাশের নীচে এই
পৃথিবীর বুকে।
সেদিন তোমার পড়বে মনে
ছোটবেলার কথা
ঘুচবে সেদিন আমার মনের
জমে থাকা ব্যথা।
বন্ধু তুমি এস চলে
আর থেকো না দূরে
সুখে দুখে দুজন মিলে
থাকবো আনন্দ করে।


