জাত -বজ্জাত - ডাঃ বিশ্বনাথ মহুরী

0
জাত -বজ্জাত
ডাঃ বিশ্বনাথ মহুরী

আচ্ছা মাগো, জগতে নাকি
          নানান জাতের বাস?
 ধর্ম নিয়ে ঝগড়া কেন ?
          কেন  করছে বরোমাস ?
শৌচ,কুল্লি, স্নানতো সবাই 
          করে নদী  বাঁধে,
ঐ জলেতেই সবাই ,বলো
          খাবার কেন রাঁধে ?
তখন কেন? ওই পানিটা 
           হয় না মা অশুচি ?
সবাই তবে করেনা মা,
          কেন জাতেরই নিকুচি ?
 পুরুষ ,নারী বৈষম্যতা
          কেন বলো রাখে ?
এই জগতে কত্তো যে জীব ,
            বাস করেই তো থাকে!
 একই মাটির ফসল তো খাই
            মাটিতেই  পা চলে,
 তবে কেন বলো সবাই 
           আমার আমার বলে?
 একই জল পান করি
           জলের নাম  জীবন?
 পানি- সাবানে সব পরিষ্কার,
           কেন  হয় না মন ?
হিন্দু-মুসলিম পরস্পরেই,
            রক্ত করে দান,
 তবুও কেন যায়না,মাগো
              জাতের অভিমান ?
মা বলে ঐ উপরে থাকে ,
             হরি আল্লাহ্ পাক !
উচ্চস্বরে ,বল দিকিনি 
           জাতের  নিপাত যাক!
জাত -বজ্জাত ডাঃ বিশ্বনাথ মহুরী


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top