মাতৃ ধর্মমানসী ভট্টাচার্য্য
নয় মাস, সাত দিন,
দেহ মাঝে রিন রিন
বাজে সুর, সারা মন ভ'রে
হাঁটা চলা যাই করি
নাহি কোনো তড়িঘড়ি
ভরপুর স্বপণের ঘোরে -
আসবে সে কচি মুখ!
ঘর আলো করা সুখ
সারা বাড়ি সাজো সাজো রব
এইখানে দোলনাটা
তুলে রাখ খেলনা টা
ছবি গুলো আগেজড়োহোক।
এলো সে মুরোলী সুরে
কচি আঙ্গুলে তে ধরে
চেয়ে বলে,মা গো নাও কাছে
চোখে জল, ব্যাথা ভরা
সারা দেহে নাহি সাড়া
আরো মেলা কাজ পড়ে আছে
ভালো বেছে টেনে নাও
দোষ ত্রুটি ঠেলে দাও
ছেলে কিংবা মেয়ে, সে আমার
তিল তিল গড়ে তোলা
ক্ষিদে ঘুম সব ভোলা
প্রতি পলে সাজি চৌকিদার।
বড় হবে দেহে মনে
নাম লবে জনে জনে
কত সাধ জননী র বুকে!
আধো বোলে ডাকে_মাগো
ঘলে তাকো, দেও নাকো
তলো গুম দাই_ মুখ ঢেকে
ছাড়ি এক দীর্ঘ শ্বাস!
মিছে এক চাপা আশ _
ছেলে আজও কথা বলে নাই।
বয়স হয়েছে পার, চেষ্টা বৃথা বার বার
ক'বে হবে আজও জানা নাই।
খুশী হয়, ব্যাথা পায়
অনুভূতি সাড়া দেয়
হাবেভাবে করে যে প্রকাশ
মুখে বলে' চায় নাতো খাওয়া,জল_ অবিরত
কেঁদে চলে _এটাই প্রয়াস
বাবা - মার ' দিন রাত, ওরে বল, প্রাণপাত!
চেষ্টা চলে ভাষা ফোটাবার।
হাসি মুখে কষ্ট সহে
কারুকে কিছু না কহে
সহ্য করে যাতনা অপার
আমি দুঃখী, শুধু ভবি
ছেলে মুখে বোল নাহি
পোড়া ভাগ্য, অন্তরেতে শূল!
শিক্ষা বোধ চেতনা
লয়ে তর্ক আপনা
সত্বাকে বাঁচাতে _অন্তমূল।
আরে যার ভাষা নাই
বোধ বুদ্ধি শূন্য ঠাঁই
তার কোথা বিচরণ ভূমি?
আপন কলহে মত্ত
দিবা রাত্র নিজ শর্ত
নারী নহে, প্রথমে জননী তুমি!
নিজ স্নেহ মমতায়
বোধ_ শিক্ষা ক্ষমতায়
দেহ তারে জীবন স্বীকৃতি_
ওই তব পূণ্য কাম
চরিতার্থ মনোষ্কাম!
মানবিকতা পাবে শ্রেষ্ঠ কৃতি।।
দেহ মাঝে রিন রিন
বাজে সুর, সারা মন ভ'রে
হাঁটা চলা যাই করি
নাহি কোনো তড়িঘড়ি
ভরপুর স্বপণের ঘোরে -
আসবে সে কচি মুখ!
ঘর আলো করা সুখ
সারা বাড়ি সাজো সাজো রব
এইখানে দোলনাটা
তুলে রাখ খেলনা টা
ছবি গুলো আগেজড়োহোক।
এলো সে মুরোলী সুরে
কচি আঙ্গুলে তে ধরে
চেয়ে বলে,মা গো নাও কাছে
চোখে জল, ব্যাথা ভরা
সারা দেহে নাহি সাড়া
আরো মেলা কাজ পড়ে আছে
ভালো বেছে টেনে নাও
দোষ ত্রুটি ঠেলে দাও
ছেলে কিংবা মেয়ে, সে আমার
তিল তিল গড়ে তোলা
ক্ষিদে ঘুম সব ভোলা
প্রতি পলে সাজি চৌকিদার।
বড় হবে দেহে মনে
নাম লবে জনে জনে
কত সাধ জননী র বুকে!
আধো বোলে ডাকে_মাগো
ঘলে তাকো, দেও নাকো
তলো গুম দাই_ মুখ ঢেকে
ছাড়ি এক দীর্ঘ শ্বাস!
মিছে এক চাপা আশ _
ছেলে আজও কথা বলে নাই।
বয়স হয়েছে পার, চেষ্টা বৃথা বার বার
ক'বে হবে আজও জানা নাই।
খুশী হয়, ব্যাথা পায়
অনুভূতি সাড়া দেয়
হাবেভাবে করে যে প্রকাশ
মুখে বলে' চায় নাতো খাওয়া,জল_ অবিরত
কেঁদে চলে _এটাই প্রয়াস
বাবা - মার ' দিন রাত, ওরে বল, প্রাণপাত!
চেষ্টা চলে ভাষা ফোটাবার।
হাসি মুখে কষ্ট সহে
কারুকে কিছু না কহে
সহ্য করে যাতনা অপার
আমি দুঃখী, শুধু ভবি
ছেলে মুখে বোল নাহি
পোড়া ভাগ্য, অন্তরেতে শূল!
শিক্ষা বোধ চেতনা
লয়ে তর্ক আপনা
সত্বাকে বাঁচাতে _অন্তমূল।
আরে যার ভাষা নাই
বোধ বুদ্ধি শূন্য ঠাঁই
তার কোথা বিচরণ ভূমি?
আপন কলহে মত্ত
দিবা রাত্র নিজ শর্ত
নারী নহে, প্রথমে জননী তুমি!
নিজ স্নেহ মমতায়
বোধ_ শিক্ষা ক্ষমতায়
দেহ তারে জীবন স্বীকৃতি_
ওই তব পূণ্য কাম
চরিতার্থ মনোষ্কাম!
মানবিকতা পাবে শ্রেষ্ঠ কৃতি।।


