ব্যক্তিগতবিশ্বনাথ চৌধুরী
আমার গুছিয়ে রাখা ভাবনাগুলো
আজ যেন সব উড়ে গেছে ঝড়ে
কিছুতেই আর স্মৃতিতে আসছে না।
কবে যেন কথা দিয়েছিলাম
তোমার সঙ্গে বাঁধব ঘর
পাহাড়ের কোলে ওই টিলাটার উপর
পাশ দিয়ে ঝরনা কুল কুল সুরে বইবে
পাখির ডাকে ঘুম ভাঙ্গবে।
হারিয়ে যাওয়া সুখের মুহূর্তগুলো
জাপটে ধরবে আমাকে।
জানতে চাইবে, কেমন আছিস?
আমার মনের মধ্যে যেন তখনও ছুটবে
বলতে চাইবে, তোমরা বিরক্ত কোরোনা।
আমি এখন নিজের মতো ভেসে বেড়াব
আপন ছন্দে, আপন ভঙ্গিমায়।


