রক্তিম ভোরকৃষ্ণা দাস
আমরা মানুষ বড় অসহায়
মানুষরা শুধু কাঁদছে
আমরা মানুষেরা মানুষ হয়ে
অসহায় মানুষের পাশে দাঁড়াই।
মানুষ বড় একলা
এস তাদের ভালোবেসে পাশে গিয়ে দাড়াই
তাদের দুঃখ বেদনাকে নিজের মনে করে পথ চলি
ধ্বংস হতে দেব না
ধ্বংসের মধ্যে লুকিয়ে থাকা বীজকে
বার করে নেব
বিসর্জনের দুঃখের মধ্যে থেকেই
খুঁজে নেব আগমনির সুর।
অনেক আশা নিয়েই আমরা এগিয়ে চলব
একদিন আসবেই
রক্তিম ভোর।


