রিমিঝিমি বর্ষা
ধনঞ্জয় মাহাত
রিমিঝিমি বর্ষায়
ধরে না মাঠে জল ,
মাঠ ঘাট ভরে ঘাসে
ঘাস হাসে কল কল ।
চাষীর মন বড়ই চঞ্চল
দিন কাটি কেমনে ,
রিমি ঝিমি বর্ষা হয়
আষাঢ় শ্রাবণে ।
বদলে গেছে গায়ের রং
ঝরে চোখের জল,
ভুক্ষা সুক্ষা গায়ের মানুষ
নাই রে মোদের বল ।
মাঠ ভরেছে ঘাসে ঘাসে
হাল গিয়েছে পাটে,
চাষের গতি নাজেহাল
কাস্তে রয়েছে ছাঁচে ।


