আবাহন
দিপালী মজুমদার
কখনো কাউ কে ভালোবেসেছো
এ আবার কেমন কথা শুধালে ?
ভালবাসা ছাড়া কি জীবন চলে
চলতে ফিরতে সবেতেই ভালোবাসা।
ভালবাসার কি কোনো বয়স থাকে?
না যে কোনো সময়েই ভালবাসা জন্মে।
কৈশোর থেকে যৌবনের সন্ধিক্ষণে
সে প্রেম ভালবাসা মোহময়
তখন কোনো বাঁধা মানে না মন।
ছুটে চলে এদিক থেকে ওদিক
কারও জীবনে সার্থকতা আসে
কারও প্রেম মাথা কুটে মরে অতলে
কেউ সংসার জীবনে প্রেমে হাবুডুবু।
যে কোনো ভালবাসা ই মধুময়
শুধুমাত্র অন্তর থেকে আসে যদি।
কে ভালো কে মন্দ সেটা কথা নয়
প্রেম কিন্ত আসে জীবনের যে কোনো সময়েই।
যৌবনের প্রেম এক বার্ধক্যের প্রেম আর এক
থাকেনা কোনো আদান প্রদান।
গভীর অতল সে প্রেম নীরব নিশ্চুপ
গভীর সমুদ্রের অথৈ জলে মাথা কুটে মরে।
প্রেম তবু সুন্দর স্বপ্ন দেখায়
নিয়ে চলে দিক হতে দিগন্তে।
প্রেম কে সবাই আবাহন জানাই
যে কোনো সময়েই যে কোন বয়সেই।
![]() |


