আত্মপরিচয়
পাপিয়া চক্রবর্তী
আমাকে চেনে না কেহই
শুধু মাত্র বাইরের পরিচয়ে নয়
অন্তরের পরিচয়ে,যেটা একান্তই
আমার নিজস্ব সম্পদ.
যা লৌকিকতার আড়ালে,
সকল স্বার্থ ও প্রয়োজনের
আড়ালে বিরাজমান,
এ আমার অহংকার নয়,এ আত্মতৃপ্তি,কিন্তু নিজেকে
নিজেই চিনি না,এক অদ্ভুত আমি,সকল চেনা জানার ঊর্ধ্বে.


