ঝরনা
অঞ্জনা দে
ও ঝরনা !
তোর কাছে যাবনা
তোর কাছে গেলে
জলের ছিটে দিস
তুই কপালে ও গালে ।
ও ঝরনা!
তোকে ছাড়া থাকতে পারিনা ।
কি করে তুই পাহাড় থেকে
নেমে পড়িস সমতলে
এদিক ওদিক এঁকে বেঁকে।
ও ঝরনা !
একটু আমায় বলনা ।
ঝড় ঝড় ঝরনা
কেমন করে নীচে নামিস
একটুও কি ভয় পাসনা ?
ও ঝরনা !
শান্ত হয়ে থাকিস না
ঝড় ঝড় শব্দ করে
তালে তালে নেচে নেচে
অবিরত ঝড়ে পড়ে
ও ঝরনা !
আমার কাছে আয়না,
নেব তোরে আদর করে
তোর জলে পাগল হয়ে
ভিজব আমি ভিজব রে ।


