আবাহনী - অনিন্দিতা দাস

0
শিরোনাম: আবাহনী
লিখেছেন: অনিন্দিতা দাস

শরৎ রাণী এখন ভীষণ ব্যস্ত,
কত কাজ বাকি ওর।
নিশ্বাস ফেলার সময় নেই।
কচি সবুজ ঘাসগুলোকে
শিশির বিন্দু দিয়ে মুক্তোর মতো
সাজানো বাকি,
নীল আকাশে থোপা থোপা সাদা
মেঘেদের আল্পনা আঁকতে হবে।
মাঠেঘাটে, বনে-প্রান্তরে
শুভ্র কাশেদের সাজাতে হচ্ছে।
শিউলি বনে সাদা কমলার চাদর 
বেছানো বাকি।
বৃষ্টিকে বুঝিয়ে সুঝিয়ে তাড়াতাড়ি
ফেরৎ পাঠাতে হবে।
কি করে সব কিছু সামলে উঠবে সে?
মা দশভুজা যে অর্ধেক পথ পেরিয়ে
সন্তান আর বাহনদের নিয়ে 
এসে পড়ছেন প্রায়।
আগমনীর সুর বাজছে বাতাসে,
এখন কি আর জিরোবার সময় আছে?
বাঙালির ঘরে ঘরে সাজো সাজো রব,
ঘর ঝাড়া,নতুন কাপড়চোপড়,
আনুসঙ্গিক কেনাকাটার ধূম,
প্যান্ডেল বাঁধা শুরু,
মায়ের অঙ্গসজ্জা শেষের দিকে।
শরৎরাণী জানে,এখন আর আগের মতো
নির্ঝঞ্ঝাট পুজোর দিন হয় না।
অভাব,অনটন,অতিমারি,অতিবৃষ্টি, অনাবৃষ্টিকে
সাথে নিয়েই উৎসব।
এদেরকে অস্বীকার করার তো নেই।


● লেখা পাঠানা:- +91 6289 281 406
ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top