শিরোনাম: ☆ নিশ্বাসে নিশ্বাসে ☆
লিখেছেন: ◇ গৌতম তালুকদার ◇
সারারাত ঘুম ঘরে স্বপ্নরা ছিলো
আকাশের মেঘেরাও খেলছিলো
আমি ফিরে গেছি সেই সময় একা
দেখলাম ওরা আগের মতোই আছে।
দেখলাম আজ কোনও কিছুই নেই
শাপলা শালুক পদ্মপাতা বুক জলে
মাছেরা,নদী ছেড়ে উঠে আসতো
ঝমঝম বৃষ্টিতে আল বেয়ে বেয়ে ওরা,
নরম ঘাসের গালিচা ছিল পছন্দের।
আমি ছিলাম ওদের আপনজন
আজ ওরা ওদের মতোই আছে।
কেবল আমি বাস্তবে আর নেই
রোদের কড়া চাবুক সহ্যকরে
আছি নিশ্বাসে নিশ্বাসে এই যা।
● লেখা পাঠানা:- +91 6289 281 406
● ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share


