শিরোনাম: ☆ শিশুদের প্রতি ☆
লিখেছেন: ◇ প্রবীর রায় ◇
আমার কথা শোনরে তোরা
অবুঝ শিশুর দল
তোরাই দেশের আশার আলো
তোরাই দেশের বল।
মনোযোগ দিয়ে পড়বি তোরা
পাবি শ্রমের ফল
চাকরি-বাকরি সব কাজেতে
হবি তোরা সফল।
সূর্য যেমন পরের তরে
আলো করে দান
আলো ও তাপ দান করে
বাঁচায় মোদের প্রাণ।
সূর্যের মতো থাকবে তোদের
দেশের প্রতি টান
তোরাই নতুন আশার আলো
রাখবি দেশের মান।
কুসুম যেমন পরের তরে
বিলিয়ে দেয় জীবন
শুভ কাজে লাগে যেমন
গন্ধে ভরে মন।
ফুলের মত বিলিয়ে দিবি
দেশের প্রতি মন
তোরাই হবি দেশের নায়ক
দশেরই একজন।
নদী যেমন বিলিয়ে দেয়
নিজের দেহের জল
জলের দ্বারা চাষী ফলায়
শস্য ফুল ও ফল।
নদীর মত তোদের জীবন
তোদের মনোবল
মরতে তোরা ভয় পাবি না
জীবন হবে সফল।
বৃক্ষ যেমন ছড়িয়ে দেয়
ছায়া ফুল ও ফল
ক্লান্ত পথিক আনন্দ পায়
বৃক্ষ ছায়া তল।
বৃক্ষের মতো সবাই তোরা
করবি দেশের সেবা
তোরাই দেশের রাজা হবি
তোদের মত কেবা?
● লেখা পাঠানা:- +91 6289 281 406
● ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share


