ভাসান - বর্নালী সেনগুপ্ত

0
শিরোনাম: ☆ ভাসান ☆
লিখেছেন: ◇ বর্নালী সেনগুপ্ত ◇

দর্পণে প্রতিমার মুখ চারদিনের উচ্ছাস অবরুদ্ধ 
শুকনো অপরাজিতা,বিল্বপত্রের মালাতে বিদায়ের অশ্রু 
ঘটের ওপর শুকিয়ে যাওয়া নীল পদ্মের খোঁজ রাখে না আর কেউ----

একটা প্রদীপ ম্লানমুখে অপেক্ষমান সন্ধ্যার শোকার্ত কানে ধাক্কা দেয় ঝপাৎ শব্দটা
প্রাণ প্রবাহিনীর বুকে একটা তরঙ্গ
দশটা হাতের দশ অস্ত্র সহ ডুবে যাচ্ছে আমাদের মা,ঘরের মেয়ে উমা !

যার জয়ে ,উদযাপনের আনন্দে সন্ধিপূজাতে অভিনন্দিত করেছি একশো আটটি প্রদীপের উজ্বল শিখা জ্বালিয়েছি, 
অসহায় ছাগশিশুর করুন আর্তনাদ ঢেকে দিয়েছে
ছাগ মাংস ভক্ষণের বিকৃত,পৈশাচিক অভক্তির উল্লাস 
জয় মা দূর্গার জয় বলে যে বীরদর্পীর উদ্যত খাড়া নেমে এসেছে
হাড়ি কাঠে অসহায় ,নিপরাধ জীবটার গলা লক্ষ্য করে
যদি তার নিজের সন্তান থাকতো? ওই স্হানে ,খাড়া নেমে আসতো তো ? ওই ভাবে অবলীলাতে? 

বারান্দার পাশের রাস্তাগুলো হাঁটুতে মুখ রেখে বসে আছে 
ওদের চোখের জল শুকিয়ে গেছে নোনা দাগ রেখে
মাল নদীর পাগলা বানে ভেসে গেছে খড়কুটোর মতো তাজা প্রাণগুলো তাদের শবের অপেক্ষা করছে চেনা গলিটা 


রাস্তার ধারের ত্রিফলা বাতিটা কেঁপে উঠলো মৃতের পরিবার পাবে দু লাখ,আহত পঞ্চাশ হাজার !
মৃত্যুর ক্ষতিপূরণ হয়? শাসকের সহজাত দম্ভে শোকেরও মাত্রা মাপা যায়!
শিউলি ফুলেরা আজ ফোঁটেনি শোকে ওরা মুহ্যমান 
আসন্ন শীত পূর্বের হিমেল বাতাস এলোমেলো করে সব,ভেসে আসে -
" আসছে বছর আবার হবে"-----

লেখা পাঠানা:- +91 6289 281 406
ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top