শিরোনাম: ☆ জীবন সায়াহ্নে ☆
লিখেছেন: ◇ কালাকার ◇
জীবনের শেষ পড়ন্ত বেলায়
বয়সকে নিছক সংখ্যা দিয়ে ঢাকি
নির্জন একাকিত্বে স্মৃতির ক্যানভাসে
মনটা অমল হয়ে দইওয়ালার
ডাককে খোঁজে অজান্তে!
হয়তো সে রোদ্দুর হতে চায়!
নানা রঙ বেরঙের ছবি আঁকে
নস্টালজিয়ার ফুলবাগিচায়!
সাংসারিকতার নাগপাশে জীবনের
ইঁদুর দৌড়ে চাওয়া পাওয়া
দায়িত্ব কর্তব্য মায়াবন্ধনে আবদ্ধ
সম্পর্কগুলো জীবনের মগ্ন চড়ায়
আটকে করে হাঁসফাস!
হঠাৎ ফিরে পাওয়া সোনালী অতীত
মিঠে রোদ গায়ে মেখে ক্ষনিকের সবুজতা
হতাশার কালের গর্ভে হয় বিলীন!
জীবন নদী আপন নিয়মে বহে চলে
নিরন্তর রেখে যায় দুই পাড়ে
অজস্র স্মৃতির বালুতট
আর কিছু মগ্ন চড়া!
● লেখা পাঠানা:-
+91 6289 281 406
● ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share


