শিরোনাম: ☆ প্রথম দেখা ☆
লিখেছেন: ◇ রাখীপাল ◇
তোমার কথা ভাবতে ভাবতে কেটে গেল বেশ কয়েকটি বছর! দেখা হয়ে ছিল তোমার সাথে বোলপুরে শান্তিনিকেতনের পৌষ মেলায়, প্রথম দেখা প্রথম পরিচয়। সেদিন তোমাকে বেশ দেখাচ্ছিল
" অরিন্দম " , নীল রঙের জামা আর সাদা প্যান্টে।
পড়ন্ত বিকেলে সোনালী রোদের ছটায় তোমার মুখটা
" অরিন্দম ", আমার মন কে নাড়া দিয়ে ছিল! অরিন্দম এর বাড়ি বোলপুরে, কিন্তু কর্মক্ষেত্র কলকাতা। উচ্চপদস্থ অফিসার ছিল
" অরিন্দম ", তাই কাজের দায়িত্ব ছিল অনেক বেশি। সাক্ষাৎ এর সুযোগ ছিল খুবই কম আমাদের, কথার আদানপ্রদান ছিল মোবাইল ফোনের মাধ্যমে।
কাজের অবসরে কত কথা কত প্রতিশ্রুতি দিয়েছিলে
" অরিন্দম " মন দেওয়া নেওয়া গল্পের ফাঁদে জড়িয়ে ছিলে আমাকে... ; আমার হৃদয় জুড়ে ছিল শুধু তোমার প্রতিচ্ছবি। স্বপ্নে তোমাকে স্পর্শ করে ছিলাম! এই ভাবে চলেনি বেশি দিন, কর্মব্যস্ততার দোহাই দিয়ে ফোন আসা কমতে লাগলো, আস্তে আস্তে একেবারে বন্ধ হয়ে গেল। আবেগি মন আমার তোমার ফোনের
প্রতিক্ষায় প্রতিদিন কাটতো!
" অরিন্দম " তোমার কি একবার ও মনে পড়ে না আমার কথা? সেই প্রথম দেখা।।
● লেখা পাঠানা:-
+91 6289 281 406
● ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share


