কবি নজরুল স্মরণে - ডাঃ বিশ্বনাথ মহুরী

0
শিরোনাম: ☆ কবি নজরুল স্মরণে ☆
লিখেছেন: ◇ ডাঃ বিশ্বনাথ মহুরী ◇

চুরুলিয়া গ্রামে জনম তব,এই বাংলার ই ছেলে,
হতাম ধন্য, আজি শুভ দিনে,তোমারে যে কাছে পেলে। 
গরীব ঘরে জন্ম তোমার ,দুখু মিঞা ডাকনাম,
 যাত্রা ,লেটোতে,করে অভিনয়, আজও তুমি মহিয়ান । 
তব পরিচয়, কিবা দিব আর বিদ্রোহী কবি জানি,
 খুলিয়া রেখেছি এ'হৃদ মন্দির নয়নে ঝরিছে পানি।
তোমারি "বিষের বাঁশি",দেখে যাও,আজো আছে সুধা-ভরা,
 "নতুন চাঁদ" উদিত আকাশে,শান্ত করো হে ধরা। 
"ঝিঙে ফুল" আজি ফুটিয়াছে কতো একবার দেখে যাও ,
বিশ্ববাসী করিছে বরণ সেলাম ,প্রণাম নাও। 
"স্বরলিপি" ",বনবীথি" তুমি গেঁথেছো
"গানের মালা",
 এসো হে কবি, এসো ত্বরা করি, সাজায়েছি ফুল ডালা।
"গুল-বাগিচা"য়,আজো নেচে,গায়,তোমারি তো বুলবুল, 
জাতিভেদ প্রথা, দিয়াছো গুঁড়িয়ে!মেনেছে কি নরকুল?
 "সাম্যবাদের"অগ্নিবীণা"টি বাজালে তো/নানা সুরে,
 সে লেখা,আজো কবিতায় আঁকা, সাম্য যে কত দূরে ?
এক ই বৃন্তে, দুটি কুসুম ,ফুটায়ে গিয়াছো তুমিই,
 দুই বাংলায় মোরা ভাই ভাই তোমারি চরণ চুমি! রাম রহিমেরে,এক করিয়াছো বলেছ সবাই মানুষ, আসমান হতে বলোহে,মোদের আর কবে হবে হুঁশ।

লেখা পাঠানা:- +91 6289 281 406
ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top