শিরোনাম: ☆ ফুল ফুটলো ☆
লিখেছেন: ◇ প্রিয়জিৎ ভৌমিক ◇
চোখে যখন বৃষ্টি নামে,
বিধি থাকে ভীষণ বামে।
প্রেমের খরায় তুমি নেই,
চোখ ভিজেছে বৃষ্টিতেই।
নিধুবনে রাধা আছে,
তুমি নেই প্রেমের কাছে।
বাগানে আমার ঝরা পাতা,
খোলা আছে হেমন্তের খাতা।
বসন্ত দিনে তোমাকে পাব,
আশায় আছি, ভুল শোধরাব।
এস তুমি আমার কাছে,
তোমার মন ধরা আছে।
এবার ফুল ফোটার পালা,
হবে তোমার পাঁপড়ি মেলা।
ফুলের জলসায়,
প্রেম যেন চমকায়।
● লেখা পাঠানা:-
+91 6289 281 406
● ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share


