শিরোনাম: ☆ চিরবিদায় গীতশ্রী ☆
লিখেছেন: ◇ মাধব ব্যানার্জী ◇
সপ্তসুরের আকাশে, ধ্রুব তাঁরা হয়ে এসে,
বসন্তের সন্ধ্যা প্রদীপ, আজ হঠাৎ নিভে গেলো।
প্রিয়া প্রিয়া কে ডাকে, সুরসম্রাজ্ঞী সন্ধ্যা মাকে,
চোখের জলে সবাই, চির বিদায় দিলো।।
সুরের মায়া জালে, সঙ্গীতের তালে তালে,
গেয়েছিলে তুমি, মায়াবতী মেঘে,এল তন্দ্রা।
তীর বেঁধা পাখি যতই ভালোবেসে মোরা ডাকি,
আর গাইবেনা গান গীতশ্রী সন্ধ্যা।
ঘুম ঘুম ঝিকিমিকি তাঁরা, তোমার লাগি কাঁদে যারা,
মাগো তোমায় সকলে, স্নেহ ভালোবেসে।
চন্দনা পালঙ্কে শুয়ে, তোমার স্মৃতি বুকে লয়ে,
বিষাদের সুরে তারা আঁখি জলে ভাসে।
ওগো সিঁদুররাঙা মেয়ে, রাষ্ট্রিয় শ্রেষ্ট সন্মান পেয়ে,
তুমি অমৃত লোকের হলে পথ যাত্রি।
বিনিদ্র নিশি যাপন, তোমার করিয়া আপন,
ভক্তদের কাটিল আজ শোকের কালরাত্রি।।
কে তুমি আমারে ডাকো,স্বর্গ ধামে শান্তিতে রেখো,
এই মিনতি করি ওগো ভগবান ।
তাই ওগো মধুসুধন তুমি সকলের বিপদভঞ্জন,
তার আত্মা পায় যে তোমার চরনে স্থান।
হয়তো কিছু নাহি পাবো, দুর হতে ভালোবেসে যাবে,
কন্ঠ ভরা তোমার মধুর গানে গানে।
আকাশের অস্তরাগে, প্রয়ানেরও অন্তিম ভাগে,
চির অমর রবে তুমি, শ্রোতাদের হৃদয় ও মনে
● লেখা পাঠানা:- +91 6289 281 406
● ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share


