𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ আমার পারি ❀
লিখেছেন: ֎ জ্যোৎস্না দত্ত ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
আমি তুমি সেই মেয়ে আমি তুমি সেই নারী যাদের অফিস ঘর বাজার শপিংমল সব কিছু সামলাতে হয় চলতে হয় বাসে ট্রেনে ট্রামে আমি তুমি সেই নারী যে একজন পুরুষও করতে পারে না ।সেজন্যই আমাদের নাম হয়তো দশভূজা । দশদিক সামলাই তুমি আমি সব নারীরা। তবে আজও কেন বাসে , টেনের ভিড়ে নারীদের অঙ্গ পতঙ্গ দেখার তাগিদে কিছু শকুন দের চোখ সবসময় আমাদেরকে দেখতে থাকে? ভিড় বাসে কিংবা ভীর টেনে আমাদেরকে ছুঁতে চায়, বিরক্তি বোধ হয় অসহ্য লাগে তখন আওয়াজ তুললেই অন্য পুরুষের দল সব চুপ হয়ে থাকে ।প্রতিবাদের কখনো কোন ঝড় আমি দেখি নি। আমার সাথে অনেকবারই এরকম হয়েছে আমার অনুভূতি এবং অভিজ্ঞতা দিয়েই বলছি ভিড় বাসে গরমে ক্লান্ত শরীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন যাচ্ছি এক পুরুষ লেডিস সিটের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে যাচ্ছিল অথচ পুরুষের সিটের দিকে ইচ্ছে করলেই দাঁড়াতে পারতো ততটুকু জায়গায় অবশ্যই ছিল ।আমি বললাম দাদা আপনি ওদিকে ফিরে দাঁড়ান ,ওদিকে ভিড় বাসে একটা আওয়াজ কানে এলো কেন মেয়েরা যখন বা আপনারা যখন আমাদের পুরুষের সিটে বসেন আমাদের দিকে মুখ করে দাঁড়ান কই তখন তো কিছু বলি না ,আমি বললাম দাদা আমরা মদ্যপান করে আপনাদের শরীরের দিকে ঝুকি না ,আপনাদের অঙ্গ-প্রত্যঙ্গ ছোঁয়ার চেষ্টা করি না , একটু বোঝার চেষ্টা করুন। আমার সামনে বসা ভদ্র মহিলাকে দেখে মনে হল খুব শান্ত ,আমি অবশ্য সবসময়ই প্রতিবাদী, ভদ্রমহিলা আমাকে বললেন দিদি আপনি বসুন আমি দাঁড়াই আমি তখন বললাম একদমই না আপনি দাঁড়ালে এ আরো পেয়ে বসবে। কন্টাকটার কে ডাকলাম বললাম টাকার জন্য যাকে খুশি তাকে বাসে তুলে নেবেন, এতো ঠিকমতো দাঁড়াতেই পারছে না তার উপরে এত মুখ থেকে গন্ধ বেরোচ্ছে এত ধাক্কা দিচ্ছে আপনি যদি একে এক্ষুনি না নামান তাহলে বাস এবং আপনাকে থামিয়ে দেবো। যে দাঁড়িয়ে ছিল তাকে ঠিক ভদ্রলোক বলা যায় না এত বলার পরেও সে জায়গা থেকে একটুকু সরে দাঁড়ালো না ।বরং পুরুষদের সাইট থেকে অনেক আওয়াজ শুনলাম আমাদের দিকে যখন দাঁড়ায় আমাদের সিটে যখন বসে কই আমরা তো কিছু বলি না। আস্তে আস্তে বাস একটু খালি হলো সবাই যে যার সিটে বসা কেবলমাত্র দুই একজন দাঁড়িয়ে ছিল আমিও বসে পড়লাম তবে ভদ্রলোককে আমি ওই সময় বাস থেকে নামিয়ে দিয়েছিলাম বাস থামিয়ে ।কিন্তু কথা হল বাসে যারা বসেছিল তাদের প্রত্যেক পুরুষের পুরুষত্ব দেখলাম। তবে আমার মুখ বন্ধ হয়নি, সবাই না বোঝার ভান করে জানার বাইরে দিকে তাকিয়ে ছিল ,আমি জোরে জোরে চিৎকার করে বললাম আমাদের বাংলায় এর জন্যই ধর্ষণ হয় ,এর জন্য অন্যায় হয়, আজ যদি নিজের ঘরের স্ত্রী মেয়ের সাথে এই ঘটনা ঘটতো তাহলে কি চুপ করে থাকতেন কেউ, তখন তো ঝাঁপি পড়তেন মারপিট শুরু হয়ে যেত ঝগড়া শুরু হয়ে যেত একজন ভদ্রলোকের আওয়াজ পেলাম পিছনে তাকালাম সে বলল দিদিভাই আমি কিন্তু বলেছিলাম আপনি তো এদিকে আসতে পারেন আমি আপনার সাপোর্টের কথা বলেছিলাম। কিন্তু সে কখন আমার সাপোর্টে কথা বলেছিল কানে আসেনি হয়তোবা বলেছিল শুনতে পাইনি কিন্তু বাস যেখানে দাঁড়ায় সেখানে কেউ না কেউ আবার বাসে উঠছে যে নারী যে মহিলা বা যে মেয়ে বাসে উঠছে পুরো ঘটনা না জেনে আমার মুখ থেকে বরবর করে বলা কথাগুলো শুনে তারা বলে সত্যিই তো এরকমই করে আমাদের মেয়েদের আমাদের এরকমই বাসে ট্রেনে অসভ্যতার সম্মুখীন হতে হয় ।বাসে বসা একটা পুরুষের মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। জিজ্ঞাসা করেছিলাম জোর গলায় কে বলছিল আপনাদের মধ্যে, কে বলছিল যে আমরা মেয়েরা আপনাদের দিকে দাঁড়াই
আপনাদের সিটে বসি, কখনো আমাদের মেয়েদের অসভ্যতা করতে দেখেছেন? আমি বাসের লাস্ট স্টপেজে যাবো বলে আমাকে বসে থাকতে হয়েছে কিন্তু আমার মুখটা বন্ধ করতে পারেননি। কেউ কোন উত্তর দিতে পারেনি ।আমাদের মেয়েদের কেন রাস্তা-ঘাটে বাসে ট্রেনে ট্রামে এইভাবে লাঞ্ছনা সম্মুখীন হতে হয় !আমাদের চলার ফেরায় আমাদের মেয়েদের সাইজ এগুলো কেন তাকিয়ে তাকিয়ে দেখে প্রত্যেকের ঘরে তার মেয়ে আছে মা আছেন। আমাদের নারীদের আমাদের মেয়েদের কখনোই কমজোর ভাববেন না। আমরা যেমন শান্ত, আমরা যেমন লক্ষ্মী, সরস্বতী, আমরা যেমন দুর্গা তেমনি আমরা চন্ডালিকা ও হতে পারি।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


