𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ সিনিয়র সিটিজেন ❀
লিখেছেন: ֎ ইন্দ্রাণী ভট্টাচার্য্য ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
তেত্রিশ বছর পূর্ণ হলো জমির আবাসিকবৃন্দের
শারদীয়া দুর্গোৎসব। বিদিশা আজ পঁচিশ বছরের
মেয়ে। চাকরি করে উচ্চশিক্ষিতা।পাঁচ বছর বয়সে
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্ৰহন করে আসছে।
ছোটবেলা থেকে মায়ের বয়সী বা তাদের থেকে সিনিয়র যাঁরা ছিলেন প্রত্যেকের আদরের সে।
ছোটো থেকেই দেখতো কাকীমা জেঠিমা কাকু জেঠুরা কি আনন্দের সাথে পূজোর কাজ করে
আসছে।
ছোটোরা আনন্দে ছুটোছুটি করতো।কেউ পূজোর
কাজে ব্যস্ত।কেউ ভোগ রান্নায় আবার কেউ পূজোর নৈবেদ্য সাজানোয় মন্ডপে রয়েছেন।
কোনো কোনো দিদিরা পুরোহিতের সঙ্গে কাজে
সাহায্য করছে।
যাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন তারা নিজদের মধ্যে রিহার্সাল দিচ্ছে।গানের ,নাচের মহিলা পুরুষ নাটকে যে যার মতো সময় বের করছে মাকে উপহার দেবেন আনন্দ দেবেন।
কত বছরের পূজো।একইভাবে হচ্ছে।কিন্তু বিদিশার চোখ হঠাৎ ছলছল করে উঠলো।সঞ্চালনায় পঞ্চমীর দিন মনে হলো এতো ফাঁকা
লাগছে কেন? কোথায় সেসব কাকীজেঠীরা?
কাকুজেঠুরা যাদের হাত ধরে এখানে ওখানে
বেড়াতো ওরা কোথায়?
স্টেজ থেকেই নেমেই ব্যাপার জানতে চেয়ে
যা শুনলো সেটা ওর কাছে একটুও ভালো লাগলোনা। ওরা সবাই বয়সের ভারে ঘরবন্দি।
কেউ ছেলে মেয়ের কাছে থাকে রাজ্যের বাইরে।
বিদিশা ঠিক করলো " আমরা তো আবাসিকরা
একই জায়গায় থেকে একটা পরিবারভুক্ত।কিছুতেই ওদের ছেড়ে পূজোর আনন্দ হবেনা।
ওদের যেভাবেই হোক মন্ডপে আনতে হবে। উনারা
ঘরে বসে টিভিতে পূজো দেখবেন হবেনা।"
বিদিশা ওর সঙ্গীদের সঙ্গে পরামর্শ করলো
এখানে যাঁরা আছেন তাঁদেরকে গাড়ি করে নিয়ে
আসবে এবং সন্ধ্যার সময় ওনাদের গান আবৃত্তি,
কৌতুক করতে বলতে হবে।উনারা করবেন।
সত্যিই ওনাদের আনা হলো।যারা পূজোর কাজ করতো ওদের মন্ডপের সামনে চেয়ারে বসিয়ে
বলা হলো " তোমরা নতুনদের কাজ দেখাও ওদের শেখাও।" সিনিয়ররা আনন্দে আত্মহারা।ছোটোরা
ভরসা পেলো।
এবার বিদিশার দলবল রাজ্যের বাইরে দাদা দিদিকে বললো'" পূজোর সময় মাবাবার সঙ্গে
তোমরা চলে আসবে।এটা আমাদের নিজস্ব
জায়গা।একসাথে আগের মতন কাজ করবো।"
তেত্রিশ বছরের পূজো আগের মতো প্রান পেলো নতুন ভাবে। যখন সবাই বিদিশাকে ধন্যবাদ
দিতে এলো ও শুধু বললো" এটা যে পারিবারিক
সামাজিক এক বিরাট দায়িত্ব।কাউকে না কাউকে করতে হবে।'
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


