𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ মায়ের আহ্বান ❀
লিখেছেন: ֎ অঞ্জনা দে ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
অমাবস্যার আঁধার রাতে
এসেছিস মা খর্গ হাতে
দুষ্টু লোকের দমন হবে
তবেই পৃথিবী শান্ত হবে।
পড়েছিস গলে মুন্ডুমালা
আমরা পড়াব জবার মালা ।
দীন দুঃখীর পাশে দাঁড়িয়ে
হাত দুটি মা দিস একটু বাড়িয়ে।
সকলে যেন মা সুখে থাকি
দিন রাত্রি তোরে ডাকি।
অমাবস্যার আঁধার রাতি
জ্বেলেছি তাই আলোর বাতি।
মা তোর কালো রূপের ঐ ছটা
পায়ের নীচে শিবের মাথার জটা ।
এ কী অপরূপ রূপ মা তোর
কালো রূপের ও এতো কদর।
জানিনা মা তোর এই রূপেতে
কেমনে পারিস মন মজাতে।
হোক না যতই তোর কালো বরণ
করিস তবু সবার মনটি হরণ।
এমনি করে মা বছর ঘুরে
আসিস মা মোদের কাছে ফিরে ফিরে
চারিদিকে আলোর রোশনাই দিয়ে
উলু, আর শঙ্খধ্বনি বাজিয়ে।
করবো মা গো তোরে বরণ।
পাই যেন মা তোর ঐ দুটি চরণ
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


