𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ ভালোবাসা ❀
লিখেছেন: ֎ ইন্দ্রাণী ভট্টাচার্য্য ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
ভালোবাসা আলগা হতে হতে শেষে ছিঁড়ে গেলে
হৃদয় অলিন্দ হতে উঠে আসে মূর্তিমতী বিষাদ
বিরহ শোকে কত পুষ্পিত লাল নীল ক্ষত।
ইচ্ছেরা কেমন ভুলে থাকে অতীত সম্পর্কের স্বাদ।
পূরোনো স্মৃতির খাতা হারিয়ে যায় আঁধারের ডালে।
খাঁচার পাখি ডানা ঝাপটায় গান গেয়ে ওঠে নির্জনে।
অসুখী সময় নিয়ে চলে অজান্তে গভীর অরন্যে।
অপূর্নতার ক্ষিধের বাঁশি বেজে ওঠে হৃদয় জুড়ে
বিষন্ন শীতঋতুর কুয়াশারাতে ঝরা পাতার মতো
নিঃশব্দে ঝরে।
একদিন যাকে ঘিরে থাকতো সোনামুখ রোদ বসন্ত
সোমত্ত সময় দিয়েছিলো অপার্থিব স্পর্শ।
মেধাবী অক্ষরগুলো বিমুগ্ধ আগুনের ভেতরে হাঁটে সোহাগ শরীরে ।
কেন নীলকন্ঠ পাখি এক বাগানে আগমনী গায়?
থাক এসময়ে আর কথা নয়
চুপচাপ থাকাই শ্রেয়।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


