𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম:
❀ এই তো জীবন ❀
লিখেছেন: ֎ বিশ্বনাথ মহুরী ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
সকাল বেলা খালি পেটে ই,
তোমার ঘরে, ঝাড়ূ দিতে
বাসনমাজা, রান্না করা,
কাপড় কাচার খাটূনিতে।
এমনি করে ই সারাটা দিন
জনম ভরে আমরা খাটি!
কাজের মাসি !নাম দিয়েছো
কিইবা পেলাম? আমড়া আঁটি?
এত খেটেও!পাই যে মোরা
চোখ রাঙানি সবার কাছে,
এই তো জীবন ! তোমরাই বলো,?
এই জীবনের দাম কি আছে?
তোমরা তো খাও ঘিয়েভাতে,
চিংড়ি-পটল ,মাছের কারি,
ফ্যানে-ভাতে ,নুন দিয়ে খাই
খিদের জ্বালাও সইতে পারি!
এই তো জীবন মুখে ই বলো
তোমাদের ই পাল্লাভারী।
টিট্ কারিতেই সদাই কেন?
তোমরা বাঁকা কথা বলো,
সত্যিই করে বলো দেখি,
এই তোমাদের বিচার হলো?
এই তো জীবন!মুখেইবলো,
সবেই করো দাদাগিরি,
সবাই এবার সান্ দিতে চাই,
প্রতিবাদের তরবারী।
আমরা যদি না থাকি তো?
তোমরা সবাই, আঙুল চোষো,
ভাত ছড়ালে কাকের অভাব
বলে,কেন মোদের দোষো?
এই তো জীবন, কেন বলো?
যায় বেরিয়ে,ফস্ কে মুখে?
পাওনা মোদের দাও মিটিয়ে!
তোমরাই কি আর থাকবে সুখে।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


